বাগেরহাটের চিতলমারীতে ‘চিত্রা’ সাহিত্য সাময়িকীর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগস্ট শুক্রবার সকাল ১১ টায় চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন দি নিউ মেট্রো ফর্ণিচারের শোরুম কক্ষে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় শেরে বাংলা ডিগ্রী কলেজের বাংলা বিভাগের প্রক্তান প্রভাষক সুরঞ্জন দেবনাথের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার। বিশেষ অতিথি ছিলেন, চিতলমারী থানার ওসি (তদন্ত) মিলন কুমার ঘোষ এছাড়া অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চিতলমারী প্রেসক্লাবের সভাপতি মো. একরামুল হক মুন্সি, নবধারা পত্রিকার সম্পাদক মেহেদি হাসান, যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম শাফা, কালের কন্ঠ প্রতিনিধি কপিল ঘোষ, লেখক ও কবি অসীম বিশ্বাস মিলন, মো. রবিউল ইসলাম খান, কবি পংকজ রায়, ডা. মেহেদি হাসান প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, চিতলমারী এসএম. মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজুর রহমান, অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে ‘চিত্রা’ সাহিত্য সাময়িকীর সম্পাদক পংকজ মণ্ডল জানান, বাংলাদেশ,ভারত, কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশের লেখকদের লেখা গল্প, কবিতা, প্রবন্ধ নিয়ে চিত্রা সাহিত্য সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছে। ত্রয় মাসিক হিসাবে সাময়িকীটির যাত্রা শুরু হয়েছে। নতুন লেখক সৃষ্টির ক্ষেত্রে সাময়িকীটি অীগ্রণী ভূমিকা রাখবে। এছাড়া যুব সমাজকে আলোকিত মানুষ হিসাবে গড়ে তুলতে সাহিত্য চর্চার বিকল্প নেই। সকলকে সাহিত্য চর্চা ও বই পড়ার প্রতি আগ্রহী হওয়ার জন্য বিশেষ অনুরোধ জানান তিনি।