ঝিনাইদহের শৈলকুপার আওধা গ্রামের বিমল কুমার নামের এক ব্যক্তির মৃত্যু হয়েহে। প্রতিবেশী পলাশ মেম্বার জানান বৃহস্পতিবার দিবাগত রাতে বিমল কুমার কে সাপে কামড়ালে তাকে শৈলকূপা হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়। সেখানে চিকিৎসায় অবহেলার কারণে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে রক্ত পরীক্ষা করে ডাক্তাররা জানতে পারে বিমল কুমারকে বিষধর সাপে কামড়িয়েছে। সেখানে চিকিৎসারত অবস্থায় শুক্রবার দুপুরে বিমল কুমার মারা যায়।