গাইবান্ধা মারকাজুল উলুম তাহফিজুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্দোগে শনিবার দুপুরে মধ্য ধানঘড়া জান্নাতুল মাওয়া পৌর করবস্থান সংলগ্ন মাঠে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনিরুজ্জামান।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাছির মারুফ,গাইবান্ধা প্রেস ক্লাব (মূলধারার) এর সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, আলহাজ্ব মোঃ ময়নুল হক, মোঃ আব্দুল মান্নান, আলহাজ্ব মোঃ আব্দুল খালেক, আলহাজ্ব মোঃ ছোয়াদ আলী, মুফতি আব্দুল খালেক, হাফেজ আব্দুল হাই খন্দকার, আলহাজ্ব মোঃ আনছার আলী, মোঃ ছকু মিয়াসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত। জেলা প্রশাসক কবরস্থান ও মাদ্রাসা পরিদর্শন করেন। পরে মোনাজাত পরিচালনা করেন মুফতি এনামুল হাফিজ।