বাগমারায় আইন ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ক কর্মশালা ও বৃক্ষ রোপণ

এফএনএস (বাগমারা, রাজশাহী) | প্রকাশ: ২৯ আগস্ট, ২০২৬, ০৭:৫২ পিএম
বাগমারায় আইন ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ক কর্মশালা ও বৃক্ষ রোপণ
রাজশাহীর বাগমারা উপজেলায় মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি ও পরিবেশ রক্ষায় আইন, মাদক নিয়ন্ত্রণ বিষয়ক কর্মশালা ও বৃক্ষ প্রদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বিকেল ৩টায় উপজেলার উত্তর জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উত্তর জামালপুর যুব সমাজ ও এলাকার সাধারণ জনগণের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরি এবং পরিবেশ সুরক্ষায় বেশি বেশি গাছ লাগাতে মানুষকে উৎসাহিত করা। অনুষ্ঠানে কাজেম উদ্দিনের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তোহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হাট গাঙ্গোপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইন্সপেক্টর ইনচার্জ রবিউল ইসলাম। আয়োজকরা জানান, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নয়, পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা জরুরি। কর্মশালায় মাদক নিয়ন্ত্রণে প্রচলিত আইন, মাদকের ক্ষতিকর প্রভাব এবং মাদক প্রতিরোধে পরিবার ও সমাজের করণীয় বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া কর্মসূচির অংশ হিসেবে উপস্থিতদের মধ্যে বিভিন্ন ধরনের গাছের চারা প্রদান করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানানো হয়। কর্মসূচিতে এলাকার সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের বক্তব্য রাখেন।
আপনার জেলার সংবাদ পড়তে