মনপুরা নারী শিক্ষার একমাত্র সর্বোচ্চ বিদ্যাপিঠ মনোয়ারা বেগম মহিলা কলেজকে সরকারী করনের উদ্যোগ গ্রহন করায় কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক ও ভোলা-৪, চরফ্যাশন- মনপুরা আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে মনোয়ারা বেগম মহিলা কলেজের পক্ষথেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কলেজের গর্ভনিং বডির সভাপতি মোহাম্মদ মোরশেদ উদ্দিন ও কলেজের অধ্যক্ষ( ভারপ্রাপ্ত) উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুল আলম শাহীন।
মনপুরায় নারী শিক্ষার অগ্রযাত্রায় এই উদ্যোগ ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ। এমপির আন্তরিক উদ্যোগ ও সহযোগীতায় কলেজের শিক্ষার পরিবেশ ও অবকাঠমো উন্নয়ন তরান্তিত হবে। মনোয়ারা বেগম মহিলা কলেজের সকল শিক্ষক কর্মচারী,সকল রাজনৈতিক দলের নের্তৃবৃন্দ ও মনপরার সর্বস্তরের মানুষ এমপি মহোদয়ের এই উদ্যোগের প্রতি সন্মান জানিয়েছেন এবং তার এই মহত উদোগের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।