নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা

এফএনএস (ফরহাদ ফেরদৌস; নড়াইল) : | প্রকাশ: ৩১ আগস্ট, ২০২৬, ০২:৪৬ পিএম
নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা

নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী প্রশান্ত কুমার কুন্ডুকে বদলিজনিত সম্মাননা ও সংবর্ধনা দেওয়া হয়েছে। ঠিকাদারদের আয়োজনে রোববার (৩০ আগস্ট) বিকেলে গণপূর্ত অফিস কক্ষে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

সিনিয়র ঠিকাদার ফরহাদ হোসেনের সভাপতিত্বে এবং চলো পাল্টাই বাংলাদেশের সভাপতি জাকারিয়া খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন-গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী প্রশান্ত কুমার কুন্ডু, মের্সাস হাসিব এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এম এম কামরুজ্জামান কামরুল, ঠিকাদার মোস্তাফিজুর রহমান, ঠিকাদার সাগর হোসেন, শাহজাহান সিদ্দিক টিটো, সৈয়দ রুবাইয়াৎ তুরশেদ শাথীল, আলমগীর হোসেনসহ অনেকে।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-মের্সাস হাসিব এন্টারপ্রাইজের তরুণ পরিচালক এম এম হাসিবুজ্জামান হাসিব, এম এম হাসানুজ্জামান হাসান অনেকে।

অনুষ্ঠানে মের্সাস হাসিব এন্টারপ্রাইজসহ বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী প্রশান্ত কুমার কুন্ডুকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বক্তারা বলেন, গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী প্রশান্ত কুমার কুন্ডু দক্ষ ও কর্তব্যপরায়ন কর্মকর্তা। ঠিকাদারদের কাজে সবসময় ভালো পরামর্শ দিতেন। সহযোগিতা করতেন। তাকে (প্রশান্ত কুন্ডু) নড়াইল থেকে বিদায় জানাতে আমাদের কষ্ট হচ্ছে। তবুও চাকরিজনিত কারণে তাকে যশোর জেলায় যেতে হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে