শরণখোলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরণখোলা বিএনপি গৃহীত দুই দিনের কর্মসূচির প্রথম দিনের কর্মসূচি মঙ্গলবার পালিত হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে শরণখোলা উপজেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা সদরের বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ এবং সোনালী মসজিদ সংলগ্ন জেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
এ সব কর্মসূচিতে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আনোয়ার হোসেন পঞ্চায়েত, সাধারণ সম্পাদক মো. বেল্লাল হোসেন মিলন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান খান, বিএনপি নেতা মহিউদ্দিন বাদল, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মধু তালুকদার, ধানসাগর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. অহিদুজ্জামান বাবু, সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুল আলম লিটন ও রায়েন্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম এ মজিদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচির দ্বিতীয় দিনে আজ ২ সেপ্টেম্বর বিকেলে উপজেলা সদরে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি ও রায়েন্দা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।