বাঘার মেয়ে তাপসী দত্ত হলেন হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের নারী ট্রাষ্টি নির্বাচিত

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) : | প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:০৪ পিএম
বাঘার মেয়ে তাপসী দত্ত হলেন হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের নারী ট্রাষ্টি নির্বাচিত

রাজশাহীর বাঘা উপজেলার মেয়ে তাপসী দত্ত হলেন হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের পূনরায় নারী ট্রাষ্টি নির্বাচিত হয়েছেন। ২ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে ধর্ম মন্ত্রনালয়ের উপসচিব মো. জেহাদুল বারী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের ট্রাষ্টি মনোনিত করা হয়েছে। তাপসী দত্ত বাঘা উপজেলার বাঘা পৌরসভার নারায়নপুর গ্রামের মৃত রোহিনী দত্তের মেয়ে। 

জানা গেছে, বাঘার কৃতি সন্তান তাপসী দত্ত একজন নাট্য ব্যক্তিত্ব, নাট্য পরিচালক ও কবি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ থেকে অনার্স ও মাষ্টার্স সম্পূর্ণ করে দিল্লী থেকে বিশেষ ডিগ্রী অর্জন করেছন। তাপসী দত্তের বড় ভাই রমেশ দত্ত বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য। ছোট ভাই যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত। তিনি এর আগের মেয়াদে নারী ট্রাষ্টি নির্বাচিত হয়েছিলেন।

তিনি ২০২৯ সালের ১ সেপ্টেম্বর পর্যন্ত তিন বছর ট্রাষ্টি হিসেবে দায়িত্ব পালন করবেন। তাপসী দত্তকে হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের পূনরায় ট্রাষ্টি মনোনিত করায় বাঘা বাসী সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সাথে তিনি সুশৃঙ্খলভাবে তার দায়িত্ব পালন করতে পারেন এ জন্য তিনি সকলের কাছে আশীর্বাদ চেয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে