চিতলমারীতে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি শুরু

এফএনএস (মোঃ একরামুল হক মুন্সী; চিতলমারী, বাগেরহাট) : | প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:০১ পিএম
চিতলমারীতে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি শুরু

বাগেরহাটের চিতলমারীতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশব্যাপী কর্মসূচির উদ্বোধনী ভাষণের পর উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তারের নেতৃত্বে র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে এডিস মশার প্রজননস্থল ও সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকায় ফগার মেশিন দিয়ে মশা নিধনের ওষুধ স্প্রে করা হয়।কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আহসান হাবীব ঠান্ডু, সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট অসীম কুমার সমাদ্দার, সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুর হক, উপজেলা প্রকৌশলী সাদ্দাম হোসেন, ডা. এম আর ফরাজী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কামরুজ্জামান খান পিকলু, উপজেলা কৃষি কর্মকর্তা সিফাত আল মারুফ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আহমেদ ইকবাল এবং স্থানীয় স্কাউটসের শিক্ষার্থীবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে