অবৈধ বালুভরাটে ২০০ পরিবার পানি বন্দি

সাংবাদিকরা নিউজ করায়, সাংবাদিকের বাড়িতে হামলা

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৪১ পিএম
সাংবাদিকরা নিউজ করায়, সাংবাদিকের বাড়িতে হামলা

কিশোরগঞ্জের নিকলী উপজেলা সদরের ইউনিয়নের ৪টি গ্রামের জলাবদ্ধতা নিরসনের একমাত্র পানি নিষ্কাশনের পথটি বালু দিয়ে ভরাট করার প্রতিবাদে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক সাজেদুল হক নাঈম-এর বাড়িতে অতর্কিত হামলা চালিয়েছে গুনিয়াদি গ্রামের মৃত দ্বীন ইসলামের পরিবারের সদস্যরা। ১.মামুন, সোহেল,শিমুল, রানী আক্তার, ও তাদের আত্মীয়-স্বজনরা। উল্টো তারাই আবার মিথ্যা মামলা, হত্যার হুমকি প্রদর্শন করছে।

এ ঘটনার প্রতিবাদে এবং মিথ্যা মামলার অপচেষ্টার বিরুদ্ধে আজ ১৪ সেপ্টেম্বর ২০২৬ এলাকাবাসী ও স্থানীয় সাংবাদিকরা তীব্র ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিকলী সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কামার হাটি, সাহা পাড়া, বর্মন পাড়া ও বড় হাটি-এই ৪টি গ্রামের পানি নিষ্কাশনের একমাত্র পথটি সম্প্রতি বালু দিয়ে ভরাট করে সম্পূর্ণ বন্ধ করে দেয় স্থানীয় একটি প্রভাবশালী অপরাধীচক্র। এর ফলে কৃত্রিম জলাবদ্ধতা তৈরি হয়ে চার গ্রামের হাজার হাজার মানুষ পানি বন্দী হয়ে গত এক মাস ধরে চরম মানবেতর জীবন যাপন করছেন। এই পানি নিষ্কাশন এর বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা দায়িত্ব নিয়েছেন। মানুষের পানিবন্দীর  কবল থেকে উদ্ধার করবেন আশ্বস্ত করেন।

ভুক্তভোগী মানুষের এই চরম দুর্ভোগ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ করেন সাংবাদিক সাজেদুল হক নাঈম। এতে ক্ষিপ্ত হয়ে সংঘবদ্ধ অপরাধীচক্রটি সাংবাদিক নাঈমের বাড়িতে অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে আশপাশের লোকজন ও গ্রামবাসী লাঠিসোটা নিয়ে এগিয়ে আসলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনা ভিন্নখাতে মোড় নিতে অপরাধীচক্রটি উল্টো সাংবাদিকের নামে মিথ্যা মামলা দায়েরের অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এরই প্রতিবাদে আজ এলাকাবাসী ও সর্বস্তরের সাংবাদিকরা একাত্ম হয়ে বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে বক্তারা বলেন, জনগণের দুর্ভোগের কথা তুলে ধরায় সাংবাদিকদের মুখ বন্ধ করতে এই কাপুরুষোচিত হামলা চালানো হয়েছে। অবিলম্বে পানি নিষ্কাশনের পথটি উন্মুক্ত করার পাশাপাশি সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

আপনার জেলার সংবাদ পড়তে