দৌলতপুরে পুলিশ সুপারের মাদক নিয়ন্ত্রণে সীমান্ত এলাকা পরিদর্শন

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৪৩ পিএম
দৌলতপুরে পুলিশ সুপারের মাদক নিয়ন্ত্রণে সীমান্ত এলাকা পরিদর্শন

কুষ্টিয়ার দৌলতপুরের সীমান্ত এলাকার কয়েকটি পুলিশ ফাঁড়ি সহ মাদক চোরাচালান রোধকল্পে এবং মাদকের ভয়াবহতা নিয়ন্ত্রণে আনতে কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম গতকাল পরিদর্শন করেছেন। পুলিশ সুপার দৌলতপুর থানার সীমান্ত এলাকাসহ থানায় পুলিশে জনবল বৃদ্ধি করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সদস্যদের প্রতি দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন ও মাদক নিয়ন্ত্রণে পুলিশকে বলিষ্ঠ ভূমিকা রাখতে আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে