সদ্য কয়েকদিন আগে কিশোরগঞ্জ এল.জি.ই.ডির নির্বাহী প্রকৌশলী এনায়েত কবীর বদলী হয়ে ঢাকায় যোগদান করেছেন। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ থেকে বদলী হয়ে কয়েকদিন আগে এল.জি.ই.ডির নির্বাহী প্রকৌশলী মো: রফিকুল ইসলাম কিশোরগঞ্জে যোগদান করেছেন। এই উপলক্ষে নির্বাহী প্রকৌশলী মো: রফিকুল ইসলাম কুলিয়ারচরে বিভিন্ন রাস্তা পরিদর্শন করার পূর্ব মুহুর্তে কুলিয়ারচর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আলী জিন্নাহ ও অত্র অফিসের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। রাস্তা পরিদর্শন কালে উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইয়াসিন খন্দকার, উপসহকারী প্রকৌশলী কবির হোসেনসহ এলাকার গণমাধ্যমকর্মীরা।