কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছেরদিয়াড় উত্তরপাড়া গ্রামে শুভ হোসেন(১৭) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী যুবক গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করেছে। জানাগেছে শুভ হোসেন ওই এলাকার মোশাররফ হোসেনের ছেলে। শুভ বুদ্ধি প্রতিবন্ধী যুবক শুক্রবার সন্ধ্যার দিকে নিজ ঘরে ডাবের সাথে গলায় রশি পেচানো অবস্থায় দেখতে পায় শুভ’র আপন ফুপু। ততক্ষণে শুভ মারা গেছে। প্রত্যাক্ষদর্শীর আত্মচিৎকারে এলাকাবাসী জড়ো হয়।। তবে শুভ’র আত্মহত্যার কারন সম্পর্কে জানা যায় নি। নিহতের প্রতিবেশি বিজয় হোসেন জানান, শুভ বুদ্ধি প্রতিবন্ধী ছিলো কয়েকদিন আগেও সে আত্মহত্যার চেষ্টা করেছিলো, গ্রামবাসীদের হস্তক্ষেপে সেদিন বেঁচে যায়। কখন যে এরকম ঘটনা ঘটিয়েছে কেউই দেখতে পাইনি। পরবর্তীতে রাত ৯ টার দিকে দৌলতপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে দৌলতপুর থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।