হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি মানিকের পক্ষে আইপিএস প্রদান

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২৬, ০১:১৫ পিএম
হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি মানিকের পক্ষে আইপিএস প্রদান

চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে ও বিদ্যুৎ বিভ্রাট মোকাবিলায় বিকল্প ব্যবস্থা হিসেবে একটি আইপিএস উপহার দেওয়া হয়েছে। চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিকের পক্ষে এটি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুন নবী মাসুমের হাতে আনুষ্ঠানিকভাবে এই আইপিএস তুলে দেন অতিথিরা।

আইপিএস হস্তান্তরকালে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নজরুল ইসলাম, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মো. আমিনুল্লাহ ব্যাপারী এবং সাধারণ সম্পাদক মো. মজহারুল ইসলাম শফিক।

উপজেলা পর্যায়ের এই হাসপাতালটিতে প্রতিদিন শত শত মানুষ সেবা নিতে আসেন। জরুরি চিকিৎসা, বহির্বিভাগের সেবা এবং বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম সচল রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ অত্যন্ত জরুরি। আইপিএস যুক্ত হওয়ায় বিদ্যুৎ চলে গেলেও জরুরি চিকিৎসাসেবা ও হাসপাতালের দৈনন্দিন কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখা সম্ভব হবে।

সংশ্লিষ্টরা জানান, এই বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা যুক্ত হওয়ায় বিদ্যুৎ বিভ্রাটের সময় রোগী ও স্বাস্থ্যকর্মীদের ভোগান্তি কমবে এবং হাসপাতালের জরুরি চিকিৎসাসেবা আরও গতিশীল ও কার্যকর হবে।

আপনার জেলার সংবাদ পড়তে