দিনাজপুরের কাহারোল উপজেলায় শারদীয় দুর্গাপুজাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। দুর্গোৎসবের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে উৎসবের আমেজ। উপজেলার বিভিন্ন মন্ডপে প্রতিমা নির্মাণ মন্ডব তেরি, সাজসজ্জা ও আলোক সজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন মৃৎ শিল্পি ও মন্ডপ কারিগররা। কারিগরদের কর্মব্যস্ততা এবং মাটির অবয়বে ধীরে ধীরে দেবীর রূপ ফুটে উঠায় কাহারোল উপজেলার বিভিন্ন এলাকায় এখন বইছে দুর্গোৎসবের আগমনী বাতাস। কাহারোল উপজেলা প্রশাসন ও উপজেলা পুজা উৎযাপন কমিটির তথ্য অনুযায়ী এ বছর উপজেলায় ১০৭ টি পুজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে অধিকাংশ মন্ডবে প্রতিমা তৈরির কাজ এগিয়ে চলছে। কোথাও বাঁশ ও খড় দিয়ে প্রতিমার কাঠামো তৈরি করা হয়েছে। কোথাও চলছে মাটির প্রলেপ দিয়ে দেবী মায়ের অবয়ব গড়ে তোলার কাজ। আবার কোন কোন মন্ডপে প্রতিমার রং করা পোশাক অলংকার পরানো এবং অন্যান্য সাজ-সজ্জার প্রস্তুতি শুরু হয়েছে। পাশাপাশি মন্ডপ নির্মাণ ও সৌন্দর্য বন্ধনের কাজও চলছে সমান তালে। বাংলা পুঞ্জিকা অনুযায়ী আগামী ১৬ই অক্টোবর’২৬ মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গা পুজার আনুষ্ঠানিকতা শুরু হবে। গতকাল কাহারোল উপজেলা বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখা গেছে শুধু প্রতিমা তৈরী নয়। মন্ডপ নির্মাণ সাজ সজ্জার কাজও চলছে পুরাদমে। উপজেলর বিভিন্ন মন্ডপে প্রস্তুতি ও সাজ সজ্জার কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে। এদিকে কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম জানান, শান্তিপূর্ণ পরিবেশের উৎসব আয়োজনের জন্য পুজা কমিটির লোকজনের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।