কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস অনুষ্ঠিত

এফএনএস (জুলফিকার আলী; কলারোয়া, সাতক্ষীরা) : | প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:০৮ পিএম
কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় দিনব্যাপী কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে কলারোয়া পশু হাট মোড় এলাকায় অবস্থিত কলারোয়া দারুল উলুম মাদ্রাসা মসজিদে এ প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিসের আয়োজন করা হয়। হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, কলারোয়া শাখার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন কওমি মাদ্রাসার সাত শতাধিক শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন ঢাকা হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের কেন্দ্রীয় মাশশাখ হাফেজ ক্বারী তাওহীদুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা জালালুদ্দীন। দিনব্যাপী এই প্রশিক্ষণে শিক্ষার্থীদের কোরআন তেলাওয়াত, শুদ্ধ উচ্চারণ, হিফজ এবং ইসলামী জীবনাচরণ ও তারবিয়াতের নানা বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের কোরআনের সঠিক শিক্ষা প্রদান এবং বাস্তব জীবনে তার অনুশীলনের মাধ্যমে তাদের নৈতিক ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে তোলাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

আপনার জেলার সংবাদ পড়তে