শ্রীবরদী সীমান্তে চারটি ভারতীয় গরু জব্দ

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৪৬ পিএম
শ্রীবরদী সীমান্তে চারটি ভারতীয় গরু জব্দ

শেরপুরের শ্রীবরদী সীমান্তের হারিয়াকোনা পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে থেকে চোরাই পথে আনা চারটি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৩৯ বিজিবির কর্ণজোড়া বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে হারিয়াকোনা এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন গরুগুলো আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গরুগুলো পার্শ্ববর্তী ভারত থেকে চোরাই পথে বাংলাদেশে আনা হয়েছিল। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গরুগুলো রেখে পালিয়ে যায়।

কর্ণজোড়া সীমান্ত ফাঁড়ির ইনচার্জ সুবেদার মো. ফুল মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গরু রেখে পালিয়ে যায়। জব্দ  করা গরুগুলোর সিজার মূল্য ৩ লাখ ৪০ হাজার টাকা। আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমসের মাধ্যমে নিলামে গরুগুলো বিক্রি করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে