শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) । শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার খ্রিষ্টানপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব মদ জব্দ করা হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি ) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজীম বায়েজিদ শনিবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ করা এসব ভারতীয় মদের সিজার মূল্য ১ লাখ ৪৪ হাজার টাকা।