ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তিতাস নদীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ বিরতির পর তিতাস নদীর বুকে এই ঐতিহ্য ফিরে আসায় নদীর পাড়ে মানুষের উৎসবমুখর ঢল নামে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে হরিপুর ইউনিয়ন বিএনপি ও হরিপুর মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
হরিপুর জমিদার বাড়ি পয়েন্টে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। হরিপুর মানব কল্যাণ সংগঠনের সভাপতি হাবিবুর রহমান বলেন,গ্রাম বাংলার পুরনো ঐতিহ্য নৌকা বাইচ। হাজার হাজার মানুষ এই নৌকা বাইচ উপভোগ করেন। এটি আমাদের বাংলার ঐতিহ্য। দীর্ঘদিন পর আমাদের এলাকার সকলের সহযোগিতায় এই নৌকা বাইচ প্রাণবন্ত হয়ে উঠে। ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান।
উদ্বোধনের পর রঙিন পোশাক পরিহিত মাঝিমাল্লারা তাদের সুসজ্জিত নৌকা নিয়ে বাইচে মেতে ওঠেন।প্রতিযোগিতাটি হরিপুর জমিদার বাড়ি পয়েন্ট থেকে শুরু হয়ে প্রায় দেড় কিলোমিটার দূরের নরহা গ্রামের ঈদগাহ ময়দানে গিয়ে শেষ হয়। এতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ছয়টি সুসজ্জিত নৌকা অংশ নেয়।
উৎসবমুখর পরিবেশে এ নৌকা বাইচ তিতাসের দুই পাড়ে দাঁড়িয়ে বিভিন্ন বয়সের নারী পুরুষ এই গ্রাম বাংলার ঐতিহ্য নৌকাবাইচ উপভোগ করেন। নৌকা বাইচকে কেন্দ্র করে হরিপুর তিতাস নদীর পাড়ে দিনভর ছিল উৎসবের আবহ। দুপুর থেকেই নদীর পাড়ে নানা বর্ণে ও বিচিত্র সাজে সজ্জিত নৌকা ও মাল্লার বাইচ শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে। পুরো সময়জুড়ে নেচে-গেয়ে, হেইও হেইও ধ্বনিতে এক অনবদ্য আবহ সৃষ্টি হয়। নদীর দুই পাড়ে দাঁড়িয়ে থাকা মানুষের করতালি ও হর্ষধ্বনিতে এলাকা মুখরিত হয়ে ওঠে। নৌকা বাইচে ইঞ্জিন চালিত ট্রলারসহ বিভিন্ন যানবাহনে দূর দূরান্ত থেকে হাজার হাজার দর্শনার্থী এই নৌকা বাইচ উপভোগ করেন।
প্রতিযোগিতা শেষে হরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতির সভাপতি তিতন ফকিরের সভাপতিত্বে হরিপুর মানব কল্যাণ সংগঠনের সভাপতি হাবিবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ী ' সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ক্ষমতাপুর শাপলা ভয়েজ ক্লাব' দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সংসদ সদস্য এম এ হান্নান। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ এরফান উদ্দিন,সহকারী কমিশনার(ভূমি) চৌধুরী বিশ্বনাথন আনন্দ,থানার অফিসার ইনর্চাজ(ওসি) শাহিনুল ইসলাম,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন,সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আজম চৌধুরী,হরিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জামাল মিয়া, ব্রাহ্মণবাড়িয়ার আর্টিন ফার্নিচারের চেয়ারম্যান ইয়াসিন হোসাইন রুমানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ,গন্যমান্য ব্যক্তিবর্গ ও