হাটহাজারীতে মাছের পোনা অবমুক্ত করন ও পোনা বিতরণ

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৩০ পিএম
হাটহাজারীতে মাছের পোনা অবমুক্ত করন ও পোনা বিতরণ

চট্টগ্রামের হাটহাজারী  উপজেলার   বিভিন্ন  প্রাতিষ্ঠানিক পুকুরে মাছের পোনা বিতরণ ও  প্রাতিষ্ঠানিক পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।গতকাল বুধবার (৩০সেপ্টেম্বর) বিকেলে  উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার ১১টি প্রতিষ্ঠানের পুকুরে মোট ৯৪৪ শতাংশ জলাশয়ে মোট ২০০ কেজি রুই, কাতলা, মৃগেল ও কালিবাউস মাছের পোনা অবমুক্ত কার্যক্রমের উদ্বোধন করেন  ভুমি ও পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোঃ হেলাল উদ্দিন এমপি। 

এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব  করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ আল মমিন।

এতে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র  মৎস্য কর্মকর্তা মোঃ শওকত আলী, উপজেলা প্রানীসম্পদ অফিসার ডাঃ নাবিল ফারাবী,  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  নিয়াজ মোর্শেদ , মৎস্য সম্প্ররসারণ কর্মকর্তা মেহেরুন্নেসা, উপজেলা  বিএনপির সভাপতি নুর মোহাম্মদ, সদস্য সচিব  গিয়াসউদ্দিন চেয়ারম্যান  ও অনুষ্ঠানে  উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন আমিষের চাহিদা পূরণ ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে এ কার্যক্রম বাস্তবায়িত হয়। আশা করি প্রাতিষ্ঠানিক পুকুরগুলোতে এসব পোনা যথাযথ পরিচর্যার মাধ্যমে এলাকার মৎস্য উৎপাদনে বড় ভূমিকা রাখবে।

আপনার জেলার সংবাদ পড়তে