বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে অ্যাম্বুলেন্স ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে খাদিজা বেগম (৬০) নামের এক মাহিন্দ্রা যাত্রী নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে সোমবার (৫ অক্টোবর) রাত সোয়া সাতটার দিকে মহাসড়কের দক্ষিণ কাসেমাবাদ এলাকায়।
নিহত মাহিন্দ্রা যাত্রী খাদিজা বেগম উপজেলার উত্তর বিজয়পুর এলাকার বাসিন্দা আব্দুল খালেকের স্ত্রী। তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানিয়েছেন, বরিশালগামী অ্যাম্বুলেন্সের সাথে গৌরনদীগামী যাত্রীবাহি মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রা চালকসহ ৫ জন আহত হয়।
আহতদের মধ্যে খাদিজা বেগম নামের ওই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। গৌরনদী হাইওয়ে থানার এসআই রোমান জানিয়েছেন, দূর্ঘটনা কবলিত যান দুইটি জব্দ করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।