হাটহাজারীতে খলিফা গাউসুল আজম মাইজভান্ডারী, তাজেদারে হাক্বিকত স্বনামধন্য মাইজভান্ডারী গীতিকার হযরত মাওলানা শাহছুফী মুহাম্মদ বজলুল করিম আহমদী - উল - কাদেরী প্রকাশ মাওলানা করিম বখশ( ক) এর বার্ষিক ওরশ শরীফ আজ বুধবার (৭ অক্টোবর) হাটহাজারীর মন্দাকিনী দরবারে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন, মাজারে গিলাফ ছড়ানো, মিলাদ মাহফিল, মোনাজাত ও তবারুক বিতরণ। উক্ত ওরশ মাহফিলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে উপস্থিত থাকার জন্য মাজার এ ওরশ এন্তেজামিয়া কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে আলহাজ্ব এ টি এম মুছা ও ফরিদ আহমদ অনুরোধ জানিয়েছেন।