আটোয়ারীতে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

এফএনএস (মোঃ আনিসুর রহমান; আটোয়ারী, পঞ্চগড়) : | প্রকাশ: ৭ অক্টোবর, ২০২৬, ০৭:০২ পিএম
আটোয়ারীতে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

পঞ্চগড়ের আটোয়ারীতে সালাম নামের এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আটোয়ারী থানা পুলিশ।  (৭ অক্টোবর বুধবার)   আটোয়ারী থানা পুলিশ এই অভিযান পরিচালনা  করে। গ্রেফতারকৃত আসামী হলো উপজেলার ছোটদাপ গ্রামের আবুল হোসেনের পুত্র মোঃ সালাম (৩৫)। তার বিরুদ্ধে ২০১৮ সনের মাঃ দ্রঃ নিঃ আইনে মামলা রুজু হয়েছে।  তাকে পঞ্চগড় জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মতিয়ার রহমান এ প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে