আজ থেকে ৫দিন ব্যাপী দূর্গাপূজা আরাম্ভ,কঠোর নিরাপত্তা জোরদার

দুর্গামন্ডপ পরিদর্শন করলেন রাজারহাট ইউএনও তানজিলা তাসনিম

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) : | প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২৬, ০৭:৩৭ পিএম
দুর্গামন্ডপ পরিদর্শন করলেন রাজারহাট ইউএনও তানজিলা তাসনিম

কুড়িগ্রামের রাজারহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলার চাকিরপশার ও নাজিমখান ইউনিয়নের বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শনকালে তিনি পূজামন্ডপের সার্বিক নিরাপত্তাব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং যাতায়াতের রাস্তাসহ বিভিন্ন সমস্যার খোঁজখবর নেন। পাশাপাশি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেন। পরিদর্শনকালে ইউএনও চাকিরপশার ইউনিয়নের দাসপাড়া সার্বজনীন দুর্গামন্দির, দেউপাড়া সার্বজনীন দুর্গামন্দির ও আদি কালিরপাঠ সার্বজনীন দুর্গামন্দির এবং নাজিমখান ইউনিয়নের নাওথোয়া বিষ্ণু ও দুর্গামন্দিরসহ বিভিন্ন পূজামন্ডপ ঘুরে দেখেন। এ সময় তিনি মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজারীদের নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন ও দর্শনার্থীদের নিরাপদে যাতায়াত নিশ্চিত করার বিষয়ে খোঁজ নেন।কুড়িগ্রাম

পূজামন্ডপ পরিদর্শনের সময় নিরাপত্তা জোরদারে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা, মন্ডপে যাতায়াতের রাস্তার সমস্যা, পূজা সংশ্লিষ্ট ট্যাগ অফিসার ও কর্মকর্তাদের নম্বর সংগ্রহ এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এসব সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়, যাতে উৎসব চলাকালে পূজারী ও দর্শনার্থীরা নির্বিঘ্নে মন্ডপে যাতায়াত করতে পারেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব রাজারহাট ও  আলোকিত রাজারহাট'র সাধারণ সম্পাদক প্রহলাদ ম-ল সৈকত, সংশ্লিষ্ট মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির অন্যান্য সদস্য।

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম বলেন, “ আজ শুক্রবার (১৬ অক্টোবর) থেকে রাজারহাট উপজেলায় মোট ১২৯টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। পূজামন্ডপগুলোতে কঠোর নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মন্দির কমিটির সমন্বয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী, আমি পূজার সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। পূজারীরা যাতে নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

আপনার জেলার সংবাদ পড়তে