কালীগঞ্জ পুলিশের অভিজানে ৩ জন গ্রেফতার

এফএনএস (মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) : | প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২৬, ০৪:৩১ পিএম
কালীগঞ্জ পুলিশের অভিজানে ৩ জন গ্রেফতার

ঝিনাইদহের কালীগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আক্তার হোসেন (৪৬) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আক্তার শিমলা-রোকনপুর ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সভাপতি। তিনি বড় শিমলা গ্রামের মৃত রহমত আলী খন্দকারের ছেলে। এ ঘটনায় কালীগঞ্জ থানার এফআইআর নং-১৯ ও জিআর নং-১৭৯।অপরদিকে পুলিশের বিশেষ অভিযানে ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিজান মন্ডল (৫৫)নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।বৃহস্পতিবার কালীগঞ্জ থানাধীন শহরের নদীপাড়া গ্রামের মৃত আঃ রশিদের ছেলে।

অপরদিকে শহরের বলিদাপাড়া গ্রামের মাদক সেবনকারি সুজন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করে ।ডোপ টেস্টের পর আদালত তাকে ৭ মাসের সশ্রম কারাদন্ড ও ২০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন। সে বলিদাপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে।

আপনার জেলার সংবাদ পড়তে