চাঁদপুরে গ্রামীণ ব্যাংক ভবনে দুর্বৃত্তের অগ্নিসংযোগ

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২৬, ০৫:৪৩ পিএম
চাঁদপুরে গ্রামীণ ব্যাংক ভবনে দুর্বৃত্তের অগ্নিসংযোগ

চাঁদপুর সদর উপজেলার বাগাদীতে গ্রামীণ ব্যাংকের ভবনে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে ভবনের দ্বিতীয় তলার দুটি কক্ষের সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ২৪ অক্টোবর গভীর রাতে এই ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিস উত্তর ইউনিটের স্টেশন থেকে লিডার নজরুল ইসলামের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে যান ব্যাংকের দুজন কর্মকর্তা-কর্মচারী। ফায়ার সার্ভিসের দ্রুত উপস্থিতির কারণে জানমালসহ বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় প্রতিষ্ঠানটি। গ্রামীণ ব্যাংকের চাঁদপুর যোনাল ম্যানেজার তাপস আচার্য জানান, রাত আনুমানিক সোয়া তিনটার সময় আমাদের নাইট গার্ড নিত্য শাখা ম্যানাজারকে ঘটনাটি জানায়। তার ভাষ্যমতে কে বা কারা জানা দিয়ে ঢিল ছোড়ার মত কিছু একটা নিক্ষেপ করে। পরে শাখা ম্যানাজার মিজানুর রহমান আমাকে আগুন লাগার বিষয়টি জানায়।‌ আমি তাকে ফায়ার সার্ভিসকে জানানোসহ দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য বলি। কার পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাপস আচার্য জানান, আরো জানান, আমি পূজার ছুটিতে ঢাকায় ছিলাম। দুর্ঘটনার খবর পেয়ে ছুটি ক্যানসেল করে চাঁদপুরে চলে আসছি। এই ঘটনায় ভবনের দ্বিতীয় তলায় আসবাবপত্র পুড়ে গেছে। এটি পেট্রোল বোমা কিনা সেটি আইনগত তদন্ত শেষে জানা যাবে। তবে কোন হতাহত কিংবা নথিপত্র ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি। চাঁদপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, তাদের তাৎক্ষণিক প্রচেষ্টায় ভোর ৩টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ভোর ৪টা ১০ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়। এতে আগুনের বিস্তার রোধ করা সম্ভব হয় এবং ব্যাংকের অন্যান্য সম্পদ বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়। অগ্নিকাণ্ডে প্রতিষ্ঠানটির আনুমানিক এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে, ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় ১০ লাখ টাকার সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে‌। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হতে প্রয়োজনীয় তদন্তের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার জেলার সংবাদ পড়তে