কলমাকান্দায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) : | প্রকাশ: ২৯ এপ্রিল, ২০২৫, ০৩:৪৮ এএম
কলমাকান্দায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে  উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত, কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি,  ব্রাক ও সাংবাদিকবৃন্দ। পরে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের ইউএনও কনফারেন্স রুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা বলেন, সমাজের দরিদ্র ও অসহায় মানুষদের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান করে যাচ্ছে। এ বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানটি উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে