টাঙ্গাইলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

এফএনএস (টাঙ্গাইল) : | প্রকাশ: ১ জানুয়ারী, ২০২৬, ০৬:৪৬ পিএম
টাঙ্গাইলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ( ১ জানুয়ারি)  বিকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত কামান্না ফুটবল মাঠ প্রাঙ্গনে এ জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।জানাজা নামাজে ইমামমতি করেন,আলহাজ্ব মাওলানা আতাউর রহমান খান জিহাদী। এ সময় উপস্থিত ছিলেন, সাবেক গ্রাম সরকার আলাউদ্দিন, টাঙ্গাইল শহর বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ তারা মিয়া,বল্লা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক ওয়াদুদ হোসেন অরুণ,সাবেক ইউপি সদস্য আলহাজ্ব মির্জা আব্দুর রশিদ প্রমূখ।এতে বল্লা ইউনিয়নের বিএনপির  বিভিন্নস্তরের নেতাকর্মী ও এলাকাবাসী এ জানাজা নামাজে অংশ নেন।তারা বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে