আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন ১২ই ফেব্রুয়ারী। বাজিতপুর-নিকলীর সংসদীয় আসনে বিভিন্ন দলের ০৮ জন সংসদ প্রার্থী আজ বিকেলে প্রতীক পেলেন কিশোরগঞ্জ রির্টানিং অফিসারের কার্যালয় থেকে। ধানের শীষ প্রতীক পেলেন এডভোকেট সৈয়দ এহেসানুল হুদা, বাজিতপুর উপজেলা বিএনপির ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল পেলেন হাঁস মার্কা, জেলা জামায়েত ইসলামী বাংলাদেশের আমির অধ্যপক রমজান আলী, পেলেন দাড়ি পাল্লা, সত্বন্ত্র প্রার্থীর এডভোকেট হাসনাত কাইয়ুম পেলেন হরিণ মার্কা, মুসলিম লীগ স্বাধীন মিয়া প্রতীক পেলেন হারিকেন মার্কা, জাতীয় পার্টি থেকে এডভোকেট মাহবুবুর রহমান যার মার্কা লাঙ্গল, ইসলামিক আন্দোলন বাংলাদেশ এমদাদুল হক তার প্রতীক হাত পাকা ও খেলাফত মজলিশ থেকে একজন প্রতীক পেয়েছেন। এবার ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রচারের সময় নির্ধারণ করা হয়েছে। তবে অন্যান্য বারের তুলনায় এবার এই নির্বাচন কে পোষ্টার একে বারে নিষিদ্ধ করেছেন নির্বাচন কমিশন। কারণ এই সব পোষ্টারে পরিবেশ কে দূষিত করে বলে তারা এই পদক্ষেপ নিয়েছেন।