ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬

চাঁদপুর-৫টি আসনের প্রার্থীদের মতবিনিময় ও প্রতীক বরাদ্দ

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) :
| আপডেট: ২১ জানুয়ারী, ২০২৬, ০৮:২৩ পিএম | প্রকাশ: ২১ জানুয়ারী, ২০২৬, ০৭:৪৯ পিএম
চাঁদপুর-৫টি আসনের প্রার্থীদের মতবিনিময় ও প্রতীক বরাদ্দ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের ন্যায় চাঁদপুর জেলার নির্বাচনী এলাকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে  বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্য প্রার্থীদের মতবিনিময় ও প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হয়। বুধবার (২১ জানুয়ারি,২০২৬ খ্রিঃ তারিখ সকাল ১০ হতে ১২.৪০ মিনিট পর্যন্ত উক্ত মতবিনিময় ও প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার চাঁদপুর মো. নাজমুল ইসলাম সরকার, জেলা পুলিশ সুপার মো. রবিউল হাসান, নৌ পুলিশ সুপার  মোহাম্মদ মুশফিকুর রহমান, জেলা নির্বাচন অফিসার জিয়াউর রহমান খলিফা,  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, চাঁদপুর  সদর উপজেলা নির্বাহী অফিসার এসএমএন জামিউল হিকমা,চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী। বর্ণিত মতবিনিময় সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চাঁদপুর জেলার বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্য প্রার্থীদের নির্বাচনী আচারন বিধি, প্রচার প্রচারণা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচন কমিশনের বিভিন্ন দিক নিদর্শন প্রদান করা হয়। গনভোটে ভোটারদের উৎসাহ  এবং উপস্থিততে সরকার সকল ধরনের সহায়তা প্রদান করবে জানিয়ে প্রতীক বরাদ্দ করা হয়।  চাঁদপুর জেলার পাঁচটি আসনে  প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কে কোন প্রতিক পেলন-

 চাঁদপুর-০১, আসন-২৬০ (কচুয়া) ১। ড.আনম এহসানুল হক মিলন-বিএনপি-মনোনীত প্রার্থীর প্রতীক-ধানের শীষ।

২। আবু নছর মোঃ মকবুল আহমেদ-জামায়াতে ইসলামী-মনোনীত প্রার্থীর প্রতীক- দাঁড়িপাল্লা। 

৩। এনায়েত হোসেন-গণ অধিকার পরিষদ- মনোনীত প্রার্থীর প্রতীক- ট্রাক। 

৪। মোহাম্মদ আজাদ হোসেন-গণফোরাম- মনোনীত প্রার্থীর প্রতীক- উদয়মান সূর্য।

৫। আলহাজ্ব নাছির উদ্দিন-ইসলামী ফ্রন্ট-মনোনীত প্রার্থীর প্রতীক- মোমবাতি।

৬। হাবিব খান-জাতীয় পার্টির মনোনীত প্রার্থীর প্রতীক- লাঙ্গল।

চাঁদপুর-২, আসন-২৬১ (মতলব উত্তর-দক্ষিণ)

১। মুফতি মানসুর আহমেদ সাকী-ইসলামী আন্দোলন বাংলাদেশ-মনোনীত প্রার্থীর প্রতীক- হাতপাখা।

২। মো. এনামুল হক-বাংলাদেশ নাগরিক ঐক্য-মনোনীত প্রার্থীর প্রতীক- কেটলি। 

৩। ড. মো. জালাল উদ্দিন-বিএনপি-মনোনীত প্রার্থীর প্রতীক- ধানের শীষ। 

৪। বিল্লাল হোসেন মিয়াজী-এলডিপি-মনোনীত প্রার্থীর প্রতীক- ছাতা। 

৫। এমরান হোসেন মিয়া-জাতীয় পার্টি-মনোনীত প্রার্থীর প্রতীক -লাঙ্গল।

৬। নাসিমা নাজনীন-লেবার পার্টি-মনোনীত প্রার্থীর প্রতীক- আনারস।

৭। মো. ফয়জুন্নুর-বাংলাদেশ রিপাবলিকান পার্টি-মনোনীত প্রার্থীর প্রতীক- হাতি। 

৮। মো. গোলাফ হোসেন-গণ অধিকার পরিষদ-মনোনীত প্রার্থীর প্রতীক-ট্রাক।

চাঁদপুর-৩, আসন-২৬২ (সদর ও হাইমচর)।

১। শেখ ফরিদ আহমেদ মানিক-বিএনপি- মনোনীত প্রার্থীর প্রতীক- ধানের শীষ। 

২। অ্যাড.শাহাজাহান মিয়া-জামায়াত ইসলামী- মনোনীত প্রার্থীর প্রতীক- দাঁড়িপাল্লা। 

৩। শেখ জয়নাল আবদিন-ইসলামী আন্দোলন বাংলাদেশ-মনোনীত প্রার্থীর প্রতীক- হাতপাখা। 

৪।এএইচএম আহসান উল্লাহ-ইসলামী ফ্রন্ট-মনোনীত প্রার্থীর প্রতীক- মোমবাতি। 

৫। সাংবাদিক জাকির হোসেন-গণ অধিকার পরিষদ-মনোনীত প্রার্থীর প্রতীক-ট্রাক।

৬। কমরেড জাহাঙ্গীর হোসেন-কমিউনিস্ট পার্টি- মনোনীত প্রার্থীর প্রতীক- কাস্তে। 

৭। এ্যাড. সেলিম আকবর-গণফোরাম-মনোনীত প্রার্থীর প্রতীক -উদয়মান সূর্য। 

চাঁদপুর-০৪, আসন-২৬৩ (ফরিদগঞ্জ) 

১। লায়ন মো. হারুনর রশীদ-বিএনপি মনোনীত প্রার্থীর প্রতীক- ধানের শীষ। 

২। জাকির হোসাইন-স্বতন্ত্র প্রার্থীর প্রতীক- ঘুড়ি।

৩। মকবুল হোসেন-ইসলামী আন্দোলন বাংলাদেশ-মনোনীত প্রার্থীর প্রতীক- হাতপাখা।

৪। মাহমুদ আলম-জাতীয় পার্টি-মনোনীত প্রার্থীর প্রতীক- লাঙ্গল।

৫। মো. আব্দুল হান্নান-স্বতন্ত্র প্রার্থীর প্রতীক -চিংড়ি। 

৬। মনির চৌধুরী-গণফোরাম-মনোনীত প্রার্থীর প্রতীক- উদয়মান সূর্য। 

৭। বিল্লাল হোসেন মিয়াজি-বাংলাদেশ জামায়াতে ইসলামী-মনোনীত প্রার্থীর প্রতীক- দাঁড়িপাল্লা।

 ৮। মো. আব্দুল মালেক বুলবুল-বাংলাদেশ ইসলামি ফ্রন্ট-মনোনীত প্রার্থীর প্রতীক- মোমবাতি। 

 চাঁদপুর-৫, আসন নং-২৬৪ (হাজিগঞ্জ ও শাহরাস্তি)

১। ইঞ্জিনিয়ার মমিনুল হক-বিএনপি-মনোনীত প্রার্থীর প্রতীক- ধানের শীষ। 

২। আল্লামা মুহাম্মদ বাহাদুর শাহ মোজাদ্দেদী-ইসলামী ফ্রন্ট বাংলাদেশ-মনোনীত প্রার্থীর প্রতীক -চেয়ার। 

৩। আলহাজ্ব মোহাম্মদ আলী পাটওয়ারী-ইসলামী আন্দোলন বাংলাদেশ-মনোনীত প্রার্থীর প্রতীক- হাতপাখা। 

৪। মির্জা গিয়াস উদ্দিন-জাতীয় পার্টি-মনোনীত প্রার্থীর প্রতীক- লাঙ্গল।

৫। ড. নিয়ামুল বশির-এলডিপি-মনোনীত প্রার্থীর প্রতীক- ছাতা। 

৬। মাহমুদ হাসান নয়ন-ইনসানিয়াত বিপ্লব-মনোনীত প্রার্থীর প্রতীক- আপেল। 

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করবেন প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীরা।প্রতিক বরাদ্দের দিন সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে নির্বাচনী শোডাউন করে স্বতন্ত্রসহ বিভিন্ন দলের নেতাকর্মী ও সমর্থক বৃন্দ সেখানে জড়ো হয়। নির্বাচনী প্রতীকের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে জেলা রিটার্নিং অফিসার কার্যালয় প্রাঙ্গণ।এ সময় সালের সামনের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। প্রার্থীদের নির্বাচনী শো-ডাউন শেষ হলে রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়।  উল্লেখ্য, ইসির তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল ২০ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত। ২১ জানুয়ারি  বুধবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে নির্বাচনি প্রতীক বরাদ্দ দেওয়া হয়। আগামীকাল ২২ জানুয়ারি থেকে শুরু হবে নির্বাচনী প্রচারণা, যা ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে পর্যন্ত চালানো যাবে। আগামী ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ সম্পন্ন হবে। এর আগে গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ২৯ ডিসেম্বর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ চাঁদপুর জেলার পাঁচটি আসনের  প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দিচ্ছেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, চাঁদপুর মোঃ নাজমুল ইসলাম সরকার।এর আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে নির্বাচনী মতবিনিময়  করছেন তিনি। ডানে- প্রতীক পেয়ে প্রার্থীদের নির্বাচনী মিছিল।

আপনার জেলার সংবাদ পড়তে