নড়াইল-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোঃ মনিরুল ইসলামের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। জানা গেছে, শুক্রবার সকালে লোহাগড়ার ইতনা ইউনিয়নের চর দৌলতপুর বাজারে নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। নড়াইল-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোঃ মনিরুল ইসলামের পক্ষে অফিস উদ্বোধন করেন লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম। এসময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফেরদৌস রহমান, লোহাগড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শ,ম জামসেদ হোসেন, ইতনা ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোহাম্মদ পলাশ আলী, মল্লিকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ খিজির আহম্মেদ,সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান। এর আগে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম রাধানগর বাজারে গণ সংযোগ করেন। এ সময় তার সমর্থকরা কলস প্রতিকের স্লোগান দেন। ভোট প্রার্থনাকালে মোঃ মনিরুল ইসলাম বলেন,আপনাদের সাথে নিয়ে সংগ্রাম করছি আপনাদেরই অধিকার আদায়ের জন্য। কোন ভাড়াটিয়া প্রার্থীর হাতে নড়াইলের উন্নয়ন ছেড়ে দেয়া যাবে না। আগামী নির্বাচনে আমাকে কলস প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করে জননেতা তারেক রহমান কে নড়াইল-২ আসন টি উপহার দেবেন ইনশাআল্লাহ।