নীলফামারীর সৈয়দপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে এক প্রশিক্ষণের আয়োজন করা হয়। ৩১ জানুয়াটি সৈয়দপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা প্রশাসক ও জেলা রিটার্ণিং কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন নীলফামারী পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম পিপিএম, নীলফামারী জেলার যুগ্ন পরিচালক এনএসআই, জেলা নির্বাচন কর্মকর্তা,সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্ণিং কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা, জেলা আনসার কমান্ড্যান্ট,অতিরিক্ত পুলিশ সুপার,সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি মেহদী ইমাম,সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ওসি রেজাউল করিম, সৈয়দপুর উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ অনেকে। এ প্রশিক্ষণ ছিল ভোট গ্রহণকারী কর্মকর্তাদের নিয়ে। প্রশিক্ষণে নির্বাচনকালিন ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে সম্যক ধারণা প্রদান করা হয়।