কারিগরি শিক্ষার্থীদের কর্মসংস্থান ও শিল্পখাতের সঙ্গে কার্যকর সংযোগ তৈরির লক্ষ্যে অ্যাসেট প্রকল্পের আওতায় কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে জব ফেয়ার ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি প্রদান করা হয় একশত প্রত্যাশিকে। তাদেরকে নিয়োগ পত্র প্রদান করা হয়। চাকরিদাতা ৩০টি প্রতিষ্ঠান স্টল দিয়ে অংশ গ্রহন করে। রবিবার কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় আঞ্চলিক পরিচালকের কার্যালয়ের পরিচালক (উপসচিব) খন্দকার মোঃ নাহিদ হাসান।এছাড়া কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা মোঃ নাসির উদ্দিন, স্টেডফাস্ট কুরিয়ারের সিনিয়র এক্সিকিউটিভ (অপারেশন) আহসান হাবিব আহসান, পপার প্লাস কেবলস লিমিটেডের টিভিইটি কনসালটেন্ট ও এমডি, মোঃ তৌহিদুজ্জামান, কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক পরিতোষ কুমার মন্ডল প্রমুখ। জব ফেয়ার ও সেমিনারে কারিগরি শিক্ষার্থীদের জন্য চাকরির বাজার সম্পর্কে ধারণা প্রদান, দক্ষতা উন্নয়ন এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ সৃষ্টি করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। এসময় চাকরি প্রত্যাশিদের একটি প্যানেল তৈরী করা হয়। যা পরবর্তীতে পর্যায়ক্রমে তাদেরকেও নিয়োগ দেয়া হরে। উল্লেখ্য, অনুষ্ঠানটি অ্যাসেট প্রকল্পের অর্থায়নে কারিগরি শিক্ষা অধিদপ্তর, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে অনুষ্ঠিত হয়।