নোয়াখালীর সেনবাগের বিজবাগ ডিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অজ্ঞাত দুবৃত্তের দেওয়া আগুনে বিদ্যালয়ের দু,তলা ভবনের একটি শ্রেনী কক্ষ ও কক্ষে থাকা চেয়ার,টেবিল,ব্যাঞ্চ ও বৈদ্যুকি পাখা পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে প্রায় সাড়ে ৩ থেকে ৪লক্ষ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী বিদ্যালয়ের প্রথান শিক্ষক সামছু উদ্দিনের। ওই অগ্নিকান্ডে ঘটনাটি ঘটেছে রবিবার বিকাল সোয়া ৫টার দিকে বিজবাগ ইউপির বক্সীরহাট বাজার সংলগ্ন বিজবাগ ডিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।খবর পেয়ে ফায়ার সাভিসের লোকজন ঘটাস্থলে পৌছার আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রনে আনে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছু উদ্দিন রবিবার রাত সোয়া ৮টার সময় জানান, বিকেলে তিনি খবর পান বিদ্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌছেন ও ফায়ার সাভিসকে খবর দেন। এসময় বাজারে থাকা স্থানীয় লোকজন পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। কিন্তু ততক্ষণে আগুনে বিদ্যালয়ের একটি কক্ষ ও কক্ষে থাকা একটি চেয়ার,একটি টেবিল,১২ জোড়া হাই-লো ব্যাঞ্চ, তিনটি বৈদ্যুতিক পাখা পুড়ে ছাঁই হয়ে গেছে। এসময় আগুনে তাপে দুইতলা ভবনের পলেস্তারা খড়ে পড়ে যাচ্ছে। এছাড়াও আগুনের অতিরিক্ত তাপে ভবটি ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়ে ঝুকিপূর্ন অবস্থায় রয়েছে। যোগাযোগ করলে সেনবাগ ফায়ার সাভিসের ফায়ার ম্যান রিয়াদ মাহমুদ আগুনের ঘটনার সত্যতা নিশ্চি করে বলেন খবর পেয়ে তাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে কিন্তু ততক্ষনে স্কুল ভবনের একটি কক্ষ পুড়ে ছাঁই হয়ে যায়। যোগাযোগ করলে সেনবাগ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনোয়ার ফারভেজ আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে জানান,বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি তাকে অবহিত করেছে। যোগাযোগ করলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন,আগুনের বিষয়টি তদন্ত চলমান রয়েছে।