আসন্ন জাতীয় সংসদের ১৩তম নির্বাচনে নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনে আট জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। তবে এলাকায় জনসমর্থনে প্রচার প্রচারনায় এগিয়ে রয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আব্দুস ছাত্তার। নীলফামারী -১ আসন (ডোমার-ডিমলা) উপজেলা নিয়ে গঠিত আসনটিতে ১০তম জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ২৯ হাজার ৯৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৬ হাজার ৭৯৬ জন, নারী ভোটার ২ লাখ ১২ হাজার ২৯৮ জন। ডোমার উপজেলার ভোটার সংখ্যা ২ লাখ ৪৩ হাজার ৯৭, ডিমলা উপজেলায় ২ লাখ ২৪ হাজার ৬৯৭। আসনটিতে ১০ম জাতীয সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার ৮০,৪৩০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকট তম প্রতিদ্বন্দি জাতীয় পার্টির জাফর ইকবাল সিদ্দিকী পেয়েছেন ১৫,৮৪৮ভোট। এবং ১১ তম জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনে মোট ১৩৭টি ভোট কেন্দ্রে ১লাখ ৮৮হাজার ৭৮৪ ভোট পেয়ে ২য় বারের মত নির্বাচিত হয়েছেন বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। তার নিকটতম প্রতিদ্বন্দি বিএপি’র ধানের শীষ প্রতিকের ডঃ রফিকুল ইসলাম পেয়েছেন ৮৮ হাজার ৭৯০ ভোট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামীলীগের নৌকা মার্কা নিয়ে বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) নোঙ্গর মার্কা জাফর ইকবাল সিদ্দিকী, তৃতমূল বিএনপি সোনালী আঁশ এন কে আলম চৌধুরী, জাতীয় পার্টি (এরশাদ) লাঙ্গল লেঃ কর্নেল (অব.) তছলিম উদ্দিন, জাতীয় পার্টি (জেপি) বাইসাইকেল মখদুম আজম মাশরাফি তুতুল, বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট(বিএনএফ) টেলিভিশন সিরাজুল ইসলাম ও স্বতন্ত্র ট্রাক মার্কা নিয়ে নির্বাচন করছেন ইমরান কবির চৌধুরী জনি প্রতিদ্বন্দিতা করেছেন। ১৩ তম জাতীয় সংসদ নর্বিাচনে নীলফামারী-১ ডোমার-ডিমলা) আসনে মোট আট জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। তারা হলেন জামায়াতে ইসলামীর প্রার্থী নীলফামারী জেলা জামায়েতের আমীর মাওলানা আব্দুস ছাত্তার(দাড়িপাল্লা), বাংলাদেশ ন্যাপ এর কেন্দীয় সভাপতি জেবেল রহমান গানী (গাভী মার্কা), জময়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে এর কেন্দীয় সদস্য সচিব ও বিএনপি জোটের মনোনীত প্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি(খেজুর গাছ মার্কা), জাতীয় পার্টি(এরশাদ) মনোনীত প্রার্থী তছলিম উদ্দিন(লাঙ্গল মার্কা), বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের রফিল ইসলাম(কাস্তে মার্কা), জাতীয় পার্টি(জেপি) এরম খদুম আজম মাশরাফী(বাইসাইকেল মার্কা), ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল জলিল(হাতপাখা মার্কা), বাংলাদেশ ন্যাশনালীষ্ট ফ্রন্টের সিরাজুল ইসলাম(টেলিভিশন মার্কা)। তবে ইতিমধ্যইে সাধারন ভোটার ও তৃনমূলের নেতা কর্মিরা তাদের সমর্থন দিচ্ছেন মাওলানা আব্দুস ছাত্তারের পক্ষে। ডিমলা উপজেলার ব্যবসায়ী নুর আলম,সিরাজুল ইসলাম,আকবর আলী,ভ্যান চালক ইব্রাহিম আলী,সুলতান আলী,শ্রমিক হরি কুমার, দিলিপ কুমার, আইয়ুব আলী, বাদশা মিয়া, শিক্ষক নারায়ন চন্দ্র রায়, ডোমার উপজেলার ব্যবসায়ী জাবেদ জামাল, সুলতান মাহমুদ, হারুন মিয়া, শ্রমিক মিন্টু মিয়া, জাকির হোসেন, ভ্যান চালক দুলাল মিয়া, হযরত আলী, আবুল কাশেম, শিক্ষক তরনী কান্ত, আব্দুল মালেক বলেন, আগে (ডোমার-ডিমলা) আসনে যারা এমপি নির্বাচিত হয়েছেন তাদের দ্বারা এলাকার উন্নয়নতো দূরের কথা এমপি হওয়ার পর এলাকায় তাদের দেখাও মেলেনি। তারা এমপি নির্বাচিত হওয়ার পর হতেই ছিলেন জনগণ হতে বিচ্ছিন্ন। মাওলানা আব্দুস ছাত্তারের সাথে ডোমার-ডিমলার জনগণের সম্পৃক্ততা রয়েছে, তিনি এলাকায় যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন। আমরা প্রাকৃতিক দূর্যোগসহ সকল বিষয়ে তাকে যথা সময়ে তাকে কাছে পেয়েছি। আমরা চাই (ডোমার-ডিমলার) সার্বিক উন্নয়নের স্বার্থে এ আসনে তিনিই নির্বাচিত হোক এবং আমরা তাকেই (দাড়ি পাল্লা) মার্কায় ভোট দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। ১৩ তম জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মোট ভোটার সখ্যা ৪ লাখ ৫৮ হাজার ৮৭৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২ লাখ ৩১ হাজার ৩৭২ জন, নারী ভোটার সংখ্যা ২ লাখ ২৭ হাজার ৪৯৫ জন ও হিজরা ভোটার সংখ্যা ২ জন। ডোমার উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ১৫ হাজার ২৪২ জন, এবং ভোট কেন্দ্র ৭০টি, ডিমলা উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৩ হাজার ৬৩৭ জন, এবং ভোট কেন্দ্র ৮৪টি।