শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থীর দাফন সম্পন্ন

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:৫৮ পিএম
শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থীর দাফন সম্পন্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি এবং শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের ১১ দলীয় জোটের জামায়াত মনোনীত প্রার্থী মু. নুরুজ্জামান বাদলের (৫১) দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে তিনি ইন্তেকাল করেন ।  মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, একমাত্র পুত্র, এক ভাই, চার বোনসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি শ্রীবরদীর তাতিহাঁটি আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন । নুরুজ্জামান বাদলের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় দুপুর ২টা ৩০ মিনিটে শেরপুর পৌর ঈদগাহ মাঠে । নামাজে জানাজার ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারী জেনারেল এ.টি.এম. মাছুম। জানাজায় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সাংগঠনিক সম্পাদক ড. ছামিউল হক ফারুকী, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, মো. হযরত আলী, সাবেক সদস্য সচিব মামুনুর রশিদ পলাশ, শেরপুর-১ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ, জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি, নেত্রকোনা সদর আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা এনামুল হক, শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান, সাবেক আমীর ডা. মো. শাহাদাত হোসাইন, সাবেক জেলা সেক্রেটারী মাওলানা আব্দুল বাতেন, জেলা মজলিশে শুরা সদস্য ডা. মো. আনোয়ার হোসাইন, এবি পার্টির আহ্বায়ক শাহজাহান মল্লিক, সাধারণ সম্পাদক মো. মুকসিতুর রহমান হীরা, আব্দুল্লাহ বাদশা, এনসিপির জেলা সমন্বয়কারী ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়া, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল হালিম, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ সম্পাদক ইউসুফ ইসলাহী, জেলা সভাপতি আশরাফুজ্জামান মাসুমসহ বিভিন্ন রাজনৈতিক দলের জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য দেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। আর বিকেল ৫টায় শ্রীবরদী সরকারি কলেজ মাঠে দ্বিতীয় জানাজা শেষে শ্রীবরদী পৌরসভার দক্ষিণ পোড়াগড় এলাকার পারিবারিক কবরস্থানে তাকে শায়িত করা হয়। এদিকে নুরুজ্জামান বাদলের মৃত্যুতে জেলা বিএনপির সাবেক সভাপতি ও একই আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল, জাতীয় নাগরিক পার্টি এনসিপির জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার লিখন মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার আহ্বায়ক মোর্শেদ জিতু, এবি পার্টির সেক্রেটারি মুকসিতুর রহামান হীরা, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা শফিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন। এছাড়া দলীয় নেতাকর্মীদের মাঝেও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্রে জানা যায়, নুরুজ্জামান বাদল দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, কিডনি প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু নির্বাচনকে সামনে রেখে তিনি ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে ডায়ালাইসিস করতেন। কিন্তুমঙ্গলবার রাতে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন মু. নুরুজ্জামান বাদল । তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাাক ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে