আশাশুনি উপজেলার বিছটে জামায়াতে ইসলামীর উদ্যোগে সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের ১১ দলীয় জোট ও জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে নির্বাচনী জন সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারী) বিকাল ৪.৩০ টায় বিছট নিউ মডেল হাইস্কুল মাঠে এ জন সভা অনুষ্ঠিত হয়। আনুলিয়া ইউনিয়ন জামায়াত আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার। ইউনিয়ন আমীর মাওঃ হারুন-অর রশিদের সভাপতিত্বে এবং সেক্রেটারী মাওঃ আঃ রশিদ ও মাওঃ আয়ুব আলীর সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা কর্মপরিষদ সদস্য এড. আব্দুস সোবহান মুকুল, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক, প্রফেসর আব্দুল গফফার, খেলাফতে মজলিসের জেলা সেক্রেটারী মুফতি জায়েদ আব্দুল্লাহ, উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওঃ নুরুল আবছার মুর্তাজা, সেক্রেটারী অধ্যক্ষ মাওঃ আনওয়ারুল হক, উপাধ্যক্ষ মাওঃ অহিদুজ্জামান, মাওঃ শহিদুল ইসলাম,খাজরা সেক্রেটারী মাওঃ আঃ রশিদ, সাবেক শিবির নেতা মাগফুর রহমান, গদাইপুর আব্দুল লতিফ কলেজের প্রভাষক ও সনাতন ধর্মের প্রতিনিধি দীপ্র কুমার মন্ডল প্রমুখ। মুৃফতি রবিউল বাশার তার বক্তব্যে বলেন, এদেশ থেকে স্বৈরাচার বিদায় নিয়েছে কিন্তু বীজ রেখে গেছে। সেই স্বৈরাচার যদি স্বৈরাচারী হয়ে ওঠে তাহলে এদেশের জনগণ সহ্য করবে না। ৫ই আগস্ট যেরকম বিতাড়িত হয়েছিল তারা আবারও বিতাড়িত হবে। তিনি আরও বলেন, আল্লাহর আইন ছাড়া পৃথিবীতে শান্তি আনা সম্ভব না। তাই আসুন আমাদের বাস্তবে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে আল্লাহর আইন বাস্তবায়নে ঐক্যবদ্ধ হই।