বাগেরহাটে আনুষ্ঠানিকভাবে ৫৪৭ কেন্দ্রে ভোটগ্রহন চলছে

এফএনএস (এইচ এম মইনুল ইসলাম; বাগেরহাট) : | প্রকাশ: ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:৪৫ পিএম
বাগেরহাটে আনুষ্ঠানিকভাবে ৫৪৭ কেন্দ্রে ভোটগ্রহন চলছে

বাগেরহাটে আনুষ্ঠানিকভাবে ৫৪৭টি কেন্দ্রে ভোটগ্রহন শুরু হয়েছে। নির্ধারিত সময় বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকেই ভোট গ্রহন শুরু হয়। কেন্দ্রে ভোটারদের তেমন ভীড় না থাকলেও, বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে বলে ধারণা ভোট গ্রহনকারী কর্মকর্তাদের। সবারে আগে নিজের ভোট নিশ্চিত করার জন্য প্রার্থীরা ইতোমধ্যে ভোট দিয়েছেন। বাগেরহাট শহরের খানজাহান আলী ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন বাগেরহাট-২ আসনে বিএনপির প্রার্থী ব্যারিষ্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। ভোট প্রদান শেষে নেতাকর্মীদের নিয়ে সাথে বিজয়ের ব্যাপারে আশা প্রকাশ করেন এই আইনজীবি। বাগেরহাট সদর উপজেলার সিংড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন এই আসনের জামায়াত মনোনীত প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ। নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করলেও জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেন তরুণ এই প্রার্থী। এছাড়া এই আসনের স্বতন্ত্র প্রার্থী এমএ এইচ সেলিম সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে নির্বাচন নিয়ে নানা শঙ্কা প্রকাশ করেন।

বাগেরহাটের ৪ টি আসনে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। এর মধ্যে বাগেরহাট-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী এমএএইচ সেলিম ও ৪ আসনের বিএনপির স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন ভোটের আগমূহুর্তে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষনা দিয়েছিলেন। কার্যত তারা এই দুটি আসনে নির্বাচনের মাঠে নেই। সেই হিসেবে ৪টি আসনে ২১ জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দীতা হবে।

বাগেরহাট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি ও বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এমএ এইচ সেলিম (ঘোড়া প্রতীক) এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মাসুদ রানা (ফুটবল প্রতীক)। এছাড়া বিএনপির প্রার্থী কপিল কৃষ্ণ মণ্ডল, জামায়াতে ইসলামীর মাওলানা মশিউর রহমান খান, বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত প্রার্থী আবু সবুর শেখ, এবি পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম, জাতীয় পার্টি-জেপির এস. এম. গোলাম সরোয়ার এবং মুসলিম লীগের এমডি শামসুল হক প্রতিদ্বন্দীতা করছেন। 

বাগেরহাট-২ আসনে, এ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মাদ জাকির হোসেন, জামায়াতে ইসলামীর শেখ মঞ্জুরুল হক রাহাদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের অ্যাডভোকেট আতিয়ার রহমান এবং স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি ও বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এমএ এইচ সেলিম প্রতিদ্বন্দীতা করছেন।

বাগেরহাট-৩ আসনে, বিএনপির প্রার্থী ড. শেখ ফরিদুল ইসলাম, জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের জিল্লুর রহমান এবং জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির মো. হাবিবুর রহমান মাস্টার  প্রতিদ্বন্দীতা করছেন।

বাগেরহাট-৪ আসনে বিএনপির প্রার্থী সোমনাথ দে, জামায়াতে ইসলামীর অধ্যক্ষ আব্দুল আলিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের ওমর ফারুক, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির মো. আ. লতিফ খান এবং জাতীয় পার্টি-জেপির সাজন কুমার মিস্ত্রি প্রতিদ্বন্দীতা করছেন। বাগেরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মোঃ বাতেন বলেন, শঅন্তিপূর্ণভাবে ভোট গ্রহন শুরু হয়েছে। আশাকির সুষ্ঠুভাবে ভোট গ্রহন শেষ হবে। বাগেরহাটের ৯টি উপজেলায় ৫৪৭টি কেন্দ্রে ১৩ লক্ষ ৬১ হাজার ১১১ জন ভোটার রয়েছে। সুষ্ঠুভাবে বোটগ্রহনে কাজ করছে পুলিশ, সেনাবাহিনী, র‌্যাব, নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি ও আনসার সদস্যরা।

আপনার জেলার সংবাদ পড়তে