কুমিল্লা-০২ আসনে জাল ভোটের চেষ্টা, ২ জনের ২ বছর কারাদণ্ড

এফএনএস (মোর্শেদুল ইসলাম শাজু; হোমনা, কুমিল্লা) :
| আপডেট: ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:১৭ পিএম | প্রকাশ: ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:১৭ পিএম
কুমিল্লা-০২ আসনে জাল ভোটের চেষ্টা, ২ জনের ২ বছর কারাদণ্ড

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ আসনের হোমনা উপজেলার ভাসানিয়া ইউনিয়নের কাশিপুর হাসেমিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টা করায় দুইজনকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন মাহাথির ও সোহাগ। প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে এ দণ্ড দেন আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব ও বিচারিক ম্যাজিস্ট্রেট মো. ফারুক হোসাইন।  একই দিন ওই কেন্দ্রের একটি মহিলা বুথে ভোটারদের প্রভাবিত করতে বল প্রয়োগের অভিযোগে তাইজুল ইসলাম নামে একজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়ছে। অনাদায়ে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। কুমিল্লার সিভিল জজ মো. শাহজালাল এ দণ্ড দেন । প্রশাসন সূত্র জানিয়েছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে