রাজশাহীর ৬টি আসনের ৪টিতে বিএনপি, ২টিতে জামায়াত বিজয়ী

মো: ইমরান হোসাইন; তানোর, রাজশাহী
| আপডেট: ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:৫৩ এএম | প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:৫৩ এএম
রাজশাহীর ৬টি আসনের ৪টিতে বিএনপি, ২টিতে জামায়াত বিজয়ী
রাজশাহী জেলার ৬টি আসনের মধ্যে ৪টিতে বিএনপির সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। আর ২টি আসনে জামায়াতে ইসলামের প্রার্থীরা জয়লাভ করেছেন। এই ৬টি আসনের মধ্যে এখন পর্যন্ত পোস্টল ভোটসহ বেসরকারি ফলাফল অনুযায়ী রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের মোট ১৫৯ কেন্দ্রের সবকটি কেন্দ্রের ফলাফলে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান ১৬৯৭৮৪ ভোট পেয়েছেন। এ আসনে তার নিকটতম বিএনপির প্রার্থী মেজর জেনারেল (অবপ্রাপ্ত) শরিফ উদ্দিন পেয়েছেন ১৬৯০১০ ভোট। ৭৭৪ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। রাজশাহী-২ (সদর) আসনে মোটকেন্দ্র ১১৬টি। এরমধ্যে সবকটি কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু পেয়েছেন ১২৫৬৪৭ ভোট । এ আসনে জামায়াতের প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর পেয়েছেন ৯৭৪৬৬ ভোট। রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে মোটকেন্দ্র ১৩১টি। সবকটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন পেয়েছেন ১৭৬৪৬৮ ভোট। এ আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ পেয়েছেন ১৩৬৫৬৫ ভোট। রাজশাহী-৪ (বাগমারা) আসনে মোট ভোটকেন্দ্র ১২২টি। এর মধ্যে ১২২টি কেন্দ্রের প্রাপ্ত ফলে বিএনপির সমর্থিত প্রার্থী ডি এম জিয়া পেয়েছেন ৯৬৮৩২ ভোট। এ আসনে জামায়াত ইসলামের প্রার্থী ডাক্তার আব্দুল বারী সরদার পেয়েছেন ১০৩৬২১ হাজার ভোট। রাজশাহী ৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে মোট ভোট কেন্দ্র ১৩২টি। এরমধ্যে ১৩২টি কেন্দ্রের ফলাফলে বিএনপির সমর্থিত প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম মন্ডল পেয়েছেন ১২৩৬১২ ভোট। এখানে জামায়াতে ইসলামের প্রার্থী মাওলানা মনজুর রহমান পেয়েছেন ৫৫৮৭৩ ভোট। রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে মোট ভোট কেন্দ্র ১১৯টি। এরমধ্যে ১১৯ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপি'র প্রার্থী আবু সাঈদ চাঁদ পেয়েছেন ১৪৮৬৭২ ভোট। এ আসনে জামায়াতে ইসলামের প্রার্থী নাজমুল হক পেয়েছেন ৯২৯৬৫ ভোট। 
আপনার জেলার সংবাদ পড়তে