খুলনা ৫ আসনে

ভোট পুনর্পরীক্ষার আবেদন মিয়া গোলামের

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) : | প্রকাশ: ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:২৯ পিএম
ভোট পুনর্পরীক্ষার আবেদন মিয়া গোলামের

১৩ ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে খুলনা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আ স ম জামসেদ খন্দকারের কাছে এ আবেদন করেন গোলাম পরওয়ারের প্রধান নির্বাচনী এজেন্ট মিয়া গোলাম কুদ্দুস। তিনি বলেন, ‘আজ সরকারি ছুটির দিন থাকায় আমরা রিটার্নিং কর্মকর্তার প্রতিনিধির কাছে আবেদন জমা দিয়েছি। কার্যদিবসে তিনি আমাদের এ আবেদনের বিষয়ে জানাবেন।তিনি আরও বলেন, ‘নির্বাচনী এলাকা খুলনা-৫-এর অন্তর্গত ডুমুরিয়া উপজেলার কয়েকটি ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসার সঠিকভাবে বৈধ ব্যালট পেপার গণনা না করে এবং সম্পূর্ণ অন্যায়ভাবে দাঁড়িপাল্লা প্রতীকের বৈধ ব্যালট পেপার বাতিল করে গণনার বাইরে রাখেন। এতে প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী আসগর লবীর তুলনায় সামান্য ভোটের ব্যবধানে আমাদের প্রার্থীকে পরাজিত দেখানো হয়েছে। আমাদের পোলিং এজেন্টদের আপত্তি সত্ত্বেও প্রিজাইডিং অফিসাররা বৈধ ব্যালট পুনর্গণনা করেননি এবং বাতিল ভোটগুলো পুনর্পরীক্ষা করেননি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বৈধ ব্যালট পুনর্গণনা ও বাতিল ভোট পুনর্পরীক্ষা করে একত্রে গননা করলে আমাদের প্রার্থী জয়ী হবেন।’ এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ সম্ভব হয়নি।

আপনার জেলার সংবাদ পড়তে