নড়াইল-১ আসনের বিএনপি দলীয় নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচছা জানিয়েছে কালিয়া প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ। ১৪ ফেব্রুয়ারি (শনিবার) সকাল সাড়ে ১০ টায় বিশ্বাস জাহাঙ্গীর আলমের খাশিয়াল গ্রামের নিজবাড়িতে গিয়ে এ শুভেচছা জানানো হয়। এ সময় কালিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ, সিনিয়র সহসভাপতি মো: মাসুমার রহমান ও সাধারন সম্পাদক শেখ আজমল হোসেনসহ ক্লাবের ১৫ জন সাংবাদিক নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান। একই সময় সাংসদের সহোদর কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বিশ্বাস আসজাদুর রহমান মিঠুকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এছাড়া, নড়াইল-১ আসনের ২০টি ইউনিয়নের অসংখ্য নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানাতে তার বাড়িতে উপস্থিত হন। এসময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের ভিড়ে খাশিয়ালের বাড়িটি লোকে লোকারণ্য হয়ে পড়ে। তারা ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন বিশ্বাস জাহাঙ্গীর আলমকে।