কেশবপুরে শিক্ষিকার খরিদকৃত জমি দখলের চেষ্টা, থানায় জিডি

এফএনএস (জয়দেব চক্রবর্তী; কেশবপুর, যশোর) :
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:০৮ পিএম | প্রকাশ: ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:০৮ পিএম
কেশবপুরে শিক্ষিকার খরিদকৃত জমি দখলের চেষ্টা, থানায় জিডি

কেশবপুর পৌর সভার সাহাপাড়া সড়কের বাসিন্দা এক স্কুল শিক্ষিকার খরিদকৃত জমি জবর দখলে নেয়ার প্রচেষ্টার ঘটনায় কেশবপুর থানায় জিডি করেছেন ভুক্তভোগী সৈয়দা ইয়াসমিন আরা।  অভিযোগে জানা গেছে, পৌরসভার এক নম্বর সাহা পাড়ার বাসিন্দা মঙ্গল কোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সৈয়দা ইয়াসমিন আরা দলিল মুলে ও শরিকানার ৩.৭৫ শতক জমি ভোগদখল করে আসছেন।  এ জমি থেকে উচ্ছেদ করতে তার আপন ভাই সৈয়দ নাহিদ হাসান নিজে বর্তমান সময়ে এলাকা ত্যাগ করে তার দু মেয়ে  নাজিয়া নওরিন জিসানও মায়মামুনা বিনতে নাহিদ ভাড়াটিয়া লোকজন এনে তার দেয়া প্রাচীর ভাংচুর ও দেয়া গেট পর্যন্ত খুলে নিয়ে গেছে।  এ সময় বহিরাগত লোকজন ওই শিক্ষিকাকে এ নিয়ে বাড়াবাড়ি করলে জীবন নাশের হুমকি দিয়ে যায়।  প্রতিনিয়ত তারা এলাকায় ঘোরাঘুরি ও হুমকি দিয়ে চলছ বলে অভিযোগ।  এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে কেশবপুর থানায় জিডি করেছেন ভুক্ত ভোগী সৈয়দা ইয়াসমিন আরা।

আপনার জেলার সংবাদ পড়তে