ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে সাধারণ মানুষের সাথে সৌহার্দপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় সকল ভোটারদের বরিশাল-১ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে বিপুলভোটে নির্বাচিত সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপনের পক্ষ থেকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা পৌঁছে দেওয়া হয়েছে। গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের উত্তর সাকোকাঠী আদর্শ ক্লাব ও পাঠাগারে ১৩ ফেব্রুয়ারি রাতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে শ্রমিকদলের সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটির সভাপতি বিপ্লব হোসেন আজাদ বলেছেন, আমাদের অভিভাবক তিনবারের নির্বাচিত সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপনের নেতৃত্বে বরিশাল-১ আসনকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জনপদে রূপান্তরিত করা হবে। তিনি আরও বলেছেন, আমাদের নেতা জহির উদ্দিন স্বপনের কঠোর নির্দেশনা রয়েছে কোন চাঁদাবাজ, দখলবাজ, জুলুমকারী, মাদকসেবী ও মাদক কারবারিদের কোনোভাবে আশ্রয় দেয়া হবেনা। সর্বস্তরের জনসাধারণকে সাথে নিয়ে সকল অন্যায়ের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও তিনি উল্লেখ করেন। মতবিনিময় সভার শুরুতে উপস্থিত সকল ভোটারদের বরিশাল-১ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে বিপুলভোটে নির্বাচিত সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপনের পক্ষ থেকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা পৌঁছে দেওয়া হয়। অনুষ্ঠিত সভায় সরিকল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. মাসুম হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্থানীয় সমাজ সেবক গুপি লাল কর্মকার, গৌতম সাধু, সৌদি প্রবাসী বিএনপি নেতা ফরহাদ হোসেন, দুলাল শরীফ প্রমুখ।