নাটোরের বড়াইগ্রামে জামায়াত কর্মীকে মারধরের জেরে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় বেশ কয়েকরাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় কয়েকটি বাড়ি ভাঙচুরেরও অভিযোগ উঠেছে।
আজ (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধানাইদহ পূর্বপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. আব্দুল ওয়াহাব ও জেলা প্রশাসক আসমা শাহীন।
এ সংঘর্ষে বিএনপি নেতা ৮ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আসাব সরকার ও নগর ইউনিয়ন জামায়াতের আমির হাসিনুর রহমান গুরুতর আহত হন। পরে তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং অন্যদের ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ধানাইদহ বাজারে নির্বাচনে ভোট দেওয়া সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে জামায়াত কর্মী সাব্বিরকে মারধর করে স্থানীয় বিএনপির কর্মীরা। এরই জের ধরে আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিএনপি নেতা আসাব সরকারকে মারধর করে জামায়াত কর্মীরা। এরপরই সংঘর্ষে জড়িয়ে পড়ে জামায়াত-বিএনপির নেতাকর্মীরা। এসময় বেশ কয়েকরাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটে। এছাড়া ৫-৬টি বাড়ি ভাঙচুর করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। হাসিনুর রহমানসহ আহতদের দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকিদের পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
খবর পেয়ে সেনাবাহিনী, আনসার, পুলিশ বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরে পুলিশ সুপার মো. আব্দুল ওয়াহাব ও জেলা প্রশাসক আসমা শাহীন ঘটনাস্থল পরিদর্শন করেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম বলেন, ‘এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন রয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।