সারিয়াকান্দিতে নির্বাচনোত্তোর হামলায় আহত ১

এফএনএস (ইমরান হোসাইন রুবেল; সারিয়াকান্দি, বগুড়া) : | প্রকাশ: ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:৪৩ পিএম
সারিয়াকান্দিতে নির্বাচনোত্তোর হামলায় আহত ১

সারিয়াকান্দিতে নির্বাচনত্তোর হামলায় মারপিটে শাহাবুল ইসলাম (২৮)নামে একজন আহত হয়েছেন। সে নিজবলাইল দক্ষিণপাড়া হাবেজ আলীর ছেলে।প্রত্যক্ষদর্শী কাদের আলী জানান, পূর্ব থেকেই মাছের জলাশয় নিয়ে বিরোধ ছিল। ভোটের দিনে এই বিরোধকে কেন্দ্র করে ছাত্রদল -ছাত্রশিবিরের রূপ নেয়। কেন্দ্রে ভোটের স্লিপ দেওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। পরদিন শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টায় দিকে শাহাবুলকে একা পেয়ে  কতিপয় সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে শাহাবুলের উপর হামলা করে।শাহাবুল হাটশেরপুর ইউনিয়ন ছাত্র শিবিরের কর্মীকে দাবি করে  বলেন,ছাত্রদলের কর্মীরা এই হামলা করেছে।  এতে সে মাথায় আঘাত পায়।তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি আ ফ ম  আসাদুজ্জামান বলেন, পুলিশ ঘটনা পরিদর্শন করেছেন ও ঘটনায় মামলা করতে বলা হয়েছে, তবে এখন পর্যন্ত  কেউ মামলা করেননি।

আপনার জেলার সংবাদ পড়তে