কচুয়ায় নবনির্বাচিত শেখ মনজুরুল হক রাহাদকে ফুলেল শুভেচ্ছা

এফএনএস (আয়শা সিদ্দকা; কচুয়া, বাগেরহাট) : | প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:৫৩ পিএম
কচুয়ায় নবনির্বাচিত শেখ মনজুরুল হক রাহাদকে ফুলেল শুভেচ্ছা

বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসন থেকে দাঁড়িয়ে পাল্লা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদকে কচুয়াবাসীর পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে কচুয়া উপজেলা  বিজয় চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ‘কচুয়াবাসী’র ব্যানারে এই শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। নবনির্বাচিত সংসদ সদস্য অনুষ্ঠানস্থলে পৌঁছালে সাধারণ মানুষের ঢল নামে এবং চারদিক আনন্দ মুখর হয়ে ওঠে। কচুয়াবাসীর পক্ষ থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ শেখ মনজুরুল হক রাহাদকে পুষ্পমাল্য ও তোড়া দিয়ে বরণ করে নেন। ফুলেল শুভেচ্ছা গ্রহণ শেষে সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ উপস্থিত জনতার উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি তাকে নির্বাচিত করার জন্য কচুয়াবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার উন্নয়নে নিবেদিত থাকার অঙ্গীকার করেন।তিনি  আারও বলেন, "এই বিজয় আমার নয়, এই বিজয় কচুয়া ও বাগেরহাটের সর্বস্তরের মানুষের। আপনাদের ভালোবাসার প্রতিদান আমি এলাকার দৃশ্যমান উন্নয়নের মাধ্যমে দিতে চাই।" বিজয় চত্বরের এই সংবর্ধনা অনুষ্ঠানে কচুয়া উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা রফিকুল ইসলাম,  জেলা জামায়াতের  সেক্রেটারি মাওলানা শেখ মোহাম্মদ ইউনুস, খেলাফত মজলিসের আমির মাওলানা আমিরুল আলম সিদ্দিকী,  ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় নেতা শেখ মো. এনামুল কবির, অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ,অধ্যক্ষ  মাওলানা আলতাফ হোসাইন, সাবেক চেয়ারম্যান অধ্যাপক মাওলানা  মোস্তাজাবুল হক, শাহীকুল হাদিস  আমিরুল ইসলাম সিদ্দিকী, জামায়াত নেতা মাস্টার আমিনুল ইসলাম, মো: জাহিদুল ইসলাম, শাকিল আহম্মদ ও শিকদার মইনুল ইসলাম এবং  খেলাফত মজলিস নেতা অ্যাডভোকেট বালী নাসের ইকবালসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন  রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। তারা স্লোগানে স্লোগানে নবনির্বাচিত এমপিকে স্বাগত জানান। এ সময় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং মিষ্টি বিতরণ করা হয়। উপস্থিত কচুয়াবাসীরা জানান, শেখ মনজুরুল হক রাহাদের বিজয়ে তারা অত্যন্ত আনন্দিত এবং তার হাত ধরে কচুয়া উপজেলার রাস্তাঘাট ও অবকাঠামোগত সমস্যার সমাধান হবে বলে তারা আশাবাদী।

আপনার জেলার সংবাদ পড়তে