কচুয়ায়

যুবদল নেতার বাড়িতে দুর্বৃত্তদের আগুন দেওয়ার অভিযোগ

এফএনএস (আয়শা সিদ্দকা; কচুয়া, বাগেরহাট) : | প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:২৬ পিএম
storage/2026/february/15/news/fair-news-service_6991c99fbed3c-1771162015.jpg

কচুয়া উপজেলা যুবদল নেতার ঘর দুর্বৃত্তরা আগুনে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার  রাত ৩ টায় রাড়িপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চরকাঠী গ্রামের যুবদল নেতা শাহীন খানের বাড়িতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার। বাড়ির মালিক জানান, গত রাত ১০ টায় আমারা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। রাত ৩ টার দিকে হটাৎ ঘুম ভেঙে গেলে আমাদের চারিদিকে আগুন দেখে এলাকাবাসী আগুন আগুন বলে  ডাক চিতকার দিলে আমাদের আশপাশের মানুষ এসে আগুন নিয়ন্ত্রণ করে। সকালেই আমাদের রান্নার কাজ শেষ হয়ে গেছে বিধায় সেখান থেকে আগুন লাগার কোন অপশন নেই। এই আগুন দুর্বৃত্তরা লাগিয়েছে বলে আমি মনে করি। এতে আমার প্রায় লক্ষাদিক টাকার ক্ষতি হয়েছে।  ক্ষতিগ্রস্ত যুবদল নেতা শাহীন আমাদের প্রতিনিধিকে বলেন,   কিভাবে এই ঘটনা ঘটলো আমার জানা নেই। তবে আমি তদন্ত সাপেক্ষে এর সুষ্ঠু বিচার চাই। এদিকে এই ঘটনা শুনে ক্ষতিগ্রস্ত শাহিন খানের বাড়িতে যান বাগেরহাট ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ মো: জাকির হোসেন, উপজেলা বিএনপির  সভাপতি সরদার জাহিদ ,সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন,  নাহিদ সরদার, এমদাদুল হক মাসুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।এর পূর্বে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন মঘিয়ায় বিএনপি সমর্থিত হিন্দু বাড়িতে ডাকাতি হওয়ার বিষয়টি পরিদর্শন করেন এবং আইনি সহায়তা প্রদান করার আশ্বাস প্রদান করেন। কচুয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আলী হাসান ও থানা অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে