ফুলবাড়ীয়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

এফএনএস (মোঃ আসাদুজ্জামান আসাদ; ফুলবাড়িয়া, ময়মনসিংহ) : | প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:২২ পিএম
ফুলবাড়ীয়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌরসভার হাসপাতাল রোড এলাকায় একটি ভবনের কাজ করার সময় বিদ্যুৎপৃষ্টে নির্মাণ শ্রমিক হানিফ মিয়া (৬০)  মৃত্যু হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে হাসপাতাল সড়কের ইনছান মুন্সির তিনতলা ভবনের নির্মাণ কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত উপজেলার বাকতা ইউনিয়নের চাঁদপুর নদীর পাড় গ্রামের ইমান আলী ছেলে। তিনি নির্মাণ শ্রমিক সর্দার। জানাগেছে, ভবনটি একেবারে উত্তর পাশ লাগোয়া পল্লী বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টেজের বিদ্যুৎতের খোলা তারের লাইন। মারত্মক ঝুঁকি নিয়ে তৃতীয় তলার ছাদের প্যারাপেট গাঁথুনি দেওয়ার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় শ্রমিক সর্দার হানিফ মিয়ার। স্থানীয়দের অভিযোগ,৩৩ হাজার ভোল্টেজের বিদ্যুৎতের লাইন থাকলেও  ভবন মালিক নিরাপত্তার কোন ব্যবস্থা নেয়নি, ঝুঁকি নিিেয় শ্রমিকরা কযেকদিন দরে কাজ করছেন। মালিক পক্ষের এক ধরনের অবহেলার কারনেই এ মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের ছেলে মামুন বলেন, বিদ্যুৎতের তারের কারনে ছাদের ঝুঁকিপূর্ণ কাজটুকু করতে চায়নি, তারপরও মালিক পক্ষ তাগাদা দিয়ে কাজ করিয়েছেন। ফুলবাড়িয়া থানার ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, বিদ্যুৎপৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনায় পুলিশ পাঠানো হয়েছে, নিহতের পরিবার অভিযোগ দিলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে