দৌলতপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের খাদ্য সামগ্রী বিতরণ

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৩৩ পিএম
দৌলতপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের খাদ্য সামগ্রী বিতরণ

কুষ্টিয়ার দৌলতপুরে প্রতিবন্ধী অটিজম বিদ্যালয়ে সোমবার দুপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে  পবিত্র মাহে রমজান উপলক্ষে ২৫ কেজি করে চাউলের প্যাকেট, চিনি, ডাউল, সোলা,সয়াবিন তেলের প্যাকেট ১২০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীও তাদের পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে।উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিবন্ধী অটিজম বিদ্যালয় এর প্রধান শিক্ষক, বিশিষ্ট সমাজ সেবক আবু সালে মজনুল কবির পান্নার সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  রাখেন দৌলতপুর গার্লস কলেজের অধ্যক্ষ  মোঃ রেজাউল করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম (শাহীন), শিক্ষক মোঃ, মোফাকারুল কোবির (মুন্না)। এছাড়াও এ সময় অত্র বিদ্যালয়ের  শিক্ষক, শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে